Events

বিশ্ব ফার্মাসিউটিক্যাল সম্মেলন CPHI & PMEC China 2026-এ ইমপেল ল্যাবরেটরিজ

বিশ্ব ফার্মাসিউটিক্যাল সম্মেলন CPHI & PMEC China 2026-এ ইমপেল ল্যাবরেটরিজ - Photo 1
1 / 6

বিশ্ব ফার্মাসিউটিক্যাল শিল্পের বৃহৎ আন্তর্জাতিক আয়োজন CPHI & PMEC China 2026-এ বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে অংশগ্রহণ করেন ইমপেল ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম।

বিশ্ব ফার্মাসিউটিক্যাল শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন CPHI & PMEC China 2026-এ আমন্ত্রণে বাংলাদেশ থেকে ১৮ সদস্যের প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন ইমপেল ল্যাবরেটরিজ-এর ব্যবস্থাপনা পরিচালক এবং পাবনা মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম। সম্মেলনের মূল লক্ষ্য ও কার্যক্রম – • আন্তর্জাতিক মতবিনিময়: বিশ্বের বিভিন্ন দেশের শিল্প বিশেষজ্ঞ, শীর্ষ উৎপাদক ও বৈশ্বিক সরবরাহকারীদের সাথে সরাসরি মতবিনিময়। • আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন: ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিংয়ের আধুনিক যন্ত্রপাতি, কাঁচামাল প্রক্রিয়াকরণ এবং নতুন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন। • ব্যবসায়িক অংশীদারিত্ব: আন্তর্জাতিক বাজারে অংশীদারিত্ব জোরদার এবং ইউনানী স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার পদক্ষেপ। ইমপেল ল্যাবরেটরিজ বিশ্বাস করে, আন্তর্জাতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তি ও গুণগত মানের সমন্বয়ের মাধ্যমে দেশের ইউনানী ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতকে আন্তর্জাতিক মানে সমৃদ্ধ করা সম্ভব।