Events

ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা - Photo 1
1 / 9

মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঔষধ প্রশাসন অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব কে এম মুহসীনিন মাহবুব মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঔষধ প্রশাসন অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব কে এম মুহসীনিন মাহবুব মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিবরণ ও বক্তব্য – • বক্তব্য প্রদান: ইমপেল ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের পেশাগত সততা ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে বক্তব্য রাখেন। • উপস্থিতি: অনুষ্ঠানে সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও গ্রাইন প্লাসের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ও প্রতিনিধিবৃন্দ – • জনাব ইমরান হাসান, বিশেষ উপদেষ্টা, অ্যাসোসিয়েশন এবং ব্যবস্থাপনা পরিচালক, রন্টি ফার্মাসিউটিক্যাল • জনাব তাজ উদ্দিন বিশ্বাস, প্রতিনিধি, এড্রাক ফার্মাসিউটিক্যাল • এছাড়াও অনুষ্ঠানে মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপ্তিতে বিদায়ী উপ-পরিচালক মহোদয়ের ভবিষ্যৎ কর্মজীবন ও সুস্বাস্থ্য কামনা করে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।