Events
ইমপেল ল্যাবরেটরীজ পাবনা’র ২১ বছর পূর্তি উদযাপন ও আলোচনা সভা

1 / 4
“প্রতিষ্ঠার ২১ বছরে, সাফল্যের নতুন দিগন্তে!” স্লোগানকে ধারণ করে ইমপেল ল্যাবরেটরীজ পাবনা-এর ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ইমপেল ল্যাবরেটরীজ পাবনা-এর ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য –
• প্রধান অতিথি জনাব মোঃ মফিজুল ইসলাম (জেলা প্রশাসক, পাবনা): "ইমপেল ল্যাবরেটরীজ পাবনা দীর্ঘ ২১ বছর ধরে জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এটি শুধু পাবনা নয়, পুরো দেশের জন্যই গর্বের বিষয়।"
• বিশেষ অতিথি জনাব মোঃ মশিউর রহমান (অতিরিক্ত পুলিশ সুপার, পাবনা): "এই প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখছে। আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।"
• বিশেষ অতিথি জনাব মোঃ জাহাঙ্গীর আলম (অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, পাবনা): "এত বছর ধরে সেবা দিয়ে আসা ইমপেল ল্যাবরেটরীজ পাবনা প্রমাণ করেছে যে, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সফলতা আসবেই।"
• বিশেষ অতিথি জনাব মোঃ নাজমুল হাসান (সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, পাবনা): "সঠিক নিয়ম মেনে ওষুধ উৎপাদন এবং গবেষণা চালিয়ে ইমপেল ল্যাবরেটরীজ পাবনা মানুষের আস্থা অর্জন করেছে। এ ধারা যেন অব্যাহত থাকে।"
• সভাপতি জনাব প্রিন্সিপাল ইকবাল হুসাইন (প্রধান উপদেষ্টা, ইমপেল ল্যাবরেটরীজ পাবনা): "আমরা প্রতিনিয়ত মানসম্মত ওষুধ উৎপাদনের মাধ্যমে মানুষের সেবা করে যাচ্ছি। সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই।"
• স্বাগত বক্তব্য জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম (চেয়ারম্যান, ইমপেল ল্যাবরেটরীজ পাবনা): "আজকের এই আনন্দঘন মুহূর্ত আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।"
আমাদের এই ২১ বছরের সাফল্যের গল্প সম্ভব হয়েছে আপনাদের অফুরন্ত ভালোবাসা ও বিশ্বাসের জন্য! পাশে থাকার জন্য ধন্যবাদ।