Events

বাণিজ্য মন্ত্রণালয় ও বিইউওএসএস যৌথ প্রশিক্ষণ কর্মশালায় ইমপেল ল্যাবরেটরীজ

বাণিজ্য মন্ত্রণালয় ও বিইউওএসএস যৌথ প্রশিক্ষণ কর্মশালায় ইমপেল ল্যাবরেটরীজ - Photo 1
1 / 7

বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি এবং ঔষধি উদ্ভিদ কাউন্সিলের যৌথ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ রফিকুল ইসলাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাণিজ্য মন্ত্রণালয়; বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি এবং মেডিসিনাল প্লান্ট অ্যান্ড হারবাল প্রোডাক্ট বিজনেস প্রফেশন কাউন্সিল-এর যৌথ উদ্যোগে আয়োজিত “বাংলাদেশে অঞ্চলভিত্তিক ঔষধি উদ্ভিদের চাষাবাদ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইমপেল ল্যাবরেটরীজ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম। উদ্ভিদভিত্তিক চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি ও আধুনিকায়নের লক্ষ্যে এমন উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়। অনুষ্ঠানে দেশীয় কাঁচামালের টেকসই উৎপাদন, মান নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রক্রিয়াজাতকরণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।