Events
মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পাবনার বার্ষিক ইফতার মাহফিল ২০২৬

1 / 4
মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, পাবনার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইমপেল ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম।
মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, পাবনার উদ্যোগে এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, ইমপেল ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক এবং সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম।
সম্মানিত অতিথিবৃন্দ –
• প্রধান অতিথি: জনাব কে. এম. মহসিন ইন মাহবুব, উপ-পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়।
• বিশেষ অতিথি: জনাব মোঃ নাজমুল হাসান, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, পাবনা।
• বিশেষ অতিথি: জনাব মোঃ মাহমুদুল হাসান রনি, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা।
• বিশেষ অতিথি: জনাব মোঃ ইমরুল হাসান রন্টি, প্রতিষ্ঠাতা সেক্রেটারি, মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, পাবনা।
সভাপতিত্ব ও উপস্থিতি –
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ সাইফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী সদস্যবৃন্দ, ওষুধ ও খাদ্য উৎপাদন শিল্পের বিশিষ্ট উদ্যোক্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও ওষুধ শিল্পের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।