Events

ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে থাইল্যান্ডে ইমপেল ল্যাবরেটরিজের প্রতিনিধি দল

ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে থাইল্যান্ডে ইমপেল ল্যাবরেটরিজের প্রতিনিধি দল - Photo 1
1 / 4

মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পাবনার সাধারণ সম্পাদক ও ইমপেল ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল নিয়ে থাইল্যান্ড অবস্থানকালে ব্যবসায়িক মতবিনিময় করেন।

মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, পাবনা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি এবং ইমপেল ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম ত্রিদেশীয় সফর (থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়া) উপলক্ষে বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন। প্রতিনিধি দল ও সফরসঙ্গী – • সফরসঙ্গী: অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা ও হারবেক্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমরুল হাসান রন্টি। • সফরসঙ্গী: অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও এমএস ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহবুবুল আলম। • অন্যান্য সদস্যবৃন্দ: সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ ও স্থানীয় ফার্মা শিল্প প্রতিনিধিগণ। সফরের উদ্দেশ্য ও কার্যক্রম – এই সফরের মাধ্যমে থাইল্যান্ডের আধুনিক ভেষজ ও ফুড সাপ্লিমেন্ট উৎপাদন প্রযুক্তি, আধুনিক ল্যাবরেটরি মানদণ্ড এবং আন্তর্জাতিক সাপ্লাই চেইনের সংযোগ নিয়ে প্রতিনিধি দলের সাথে মতবিনিময় ও অভিজ্ঞতা আদান-প্রদান করা হয়। সফরকালীন সময়ে ধারণ করা কিছু স্মরণীয় স্থিরচিত্র তুলে ধরা হলো।